আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়াকে হানি------অসত্য জন্মতারিখ দিয়ে ১৫ আগস্ট জন্মদিন পালন করবেন না

রফিকুল ইসলাম ঃঃঃ ------ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ পাকিস্তানি প্রভুদের সন্তুষ্টির জন্য 'অসত্য জন্মতারিখ' দিয়ে ১৫ আগস্ট জন্মদিন পালন না করতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শোকের দিনে কেক কেটে উল্লাস করে জাতির মনে কষ্ট ও আঘাত দেবেন না। গতকাল শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। হানিফ আরও বলেন, 'যারা আপনাকে ওইদিন জন্মদিন পালনের পরামর্শ দিয়েছেন, তারা দেশের স্বাধীনতায় বিশ্বাসী নয়। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের শোকের দিনে তারাই আপনার মাধ্যমে কেক কেটে উল্লাস করতে চায়।

' সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নেতা ফারুক হোসেন, মাহাবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, অ্যাডভোকেট বেলাল হোসাইন, অ্যাডভোকেট মামুনুর রশীদ, মহিউদ্দিন আহম্মেদ মহি, মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ। বুধবার হাইকার্টে হট্টগোল ও বিশৃঙ্খলা প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির আইনজীবীরা জাতির সর্বশেষ আশ্রয় সর্বোচ্চ আদালতকে অপমানিত ও কলঙ্কিত করেছেন, যা জাতির জন্য চরম দুর্ভাগ্য ও লজ্জাজনক। বিএনপির আইনজীবীদের জবাব দিতে হবে, কেন তারা আদালতে গিয়েছিলেন। তারা আমিনীর পক্ষ নিয়ে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই হাইকোর্টে গিয়েছিলেন। এ ছাড়া অন্য কোনো কারণ নেই।

'হাইকোর্টে হট্টগোলের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে আইনজীবীদের গ্রেফতার করা হয়েছে' খালেদা জিয়ার এমন বিবৃতির জবাবে তিনি বলেন, বিএনপির আইনজীবীরা যেভাবে আদালতে হট্টগোল ও বিচারকের প্রতি ট্রে ছুড়ে মেরে আদালতকে কলঙ্কিত করেছেন_ তা সমর্থন করেছেন খালেদা জিয়া। সে কারণেই দোষীদের পক্ষে এমন বিবৃতি দিয়েছেন তিনি। যদি বিচার বিভাগের স্বাধীনতার প্রতি তার বিশ্বাস ও আস্থা থাকে, তাহলে তিনি এমন বিবৃতি দেবেন না। শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকেও শেখ কামালের ক্ষমতার প্রতি কোনো মোহ ছিল না। তিনি ছিলেন নির্লোভ, সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না।

তার মতো মহান ব্যক্তিত্বকে হারিয়ে দেশ ও সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.