অনেক সত্য আছে যা বলা যায়না মুখ বুজে সহ্য করতে হয় আমাদের প্রতিবেশী দেশের কংগ্রেস দলের সভানেত্রী আমাদের দেশে অটিজমের এক সম্মেলনে আমাদের দেশে এসেছেন। আমাদের এ গরিব দেশে তার পদধুলি আমাদেরকে আনন্দিত করেছে সত্যই। পুলকিত বোধ করছি তার উপস্থিতিকে। বাংলাদেশের স্বাধীনতায় যার সহায়তার কথা জাতি কখনও ভুলতে পারেনা। যার জন্য দেওয়া হয়েছে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা।
তাকে আবার ও স্বাগত জানায় আমাদের এ ছোট্ট কুটিরে।
আমরা আশা করি এ নেত্রীর সুভাগমনে দুদেশে অনেক দ্বীপাক্ষিক বিষয়ে সমঝোতা হবে। যা দুদেশের জন্য মঙ্গলকর। কিন্তু এ নেত্রী আমাদের দেশে আসার সময় নিজ দেশ থেকে এনেছেন নিজস্ব নিরাপত্তা সংস্থা। অবশ্যয় নিজস্ব নিরাপত্তা সংস্থার দরকার আছে।
তাকে বঙ্গভবনে সংবর্ধনা দেওয়ার জন্য দাওয়াত দেওয়া হয়েছে ৭০০ জন অতিথিকে। আর কি কোন লোক ছিলনা দেশে। আরও সবাইকে দাওয়াত দিত। আমাদের দেশ একটি মধ্যবৃত্ত দেশ। নিজিদের চাহিদা মেটাতে সরকার হিমশিম খায়।
সেখানে এক সরকার প্রধানকে সংবর্ধনা দিতে যে টাকা ব্যয় করা হয়েছে তা আশা করি সাত হাজার গরীব লোকের একবেলা ভাল ভাবে চলে যেত। বেচে থাকত আমার দেশের লোকেরা। আশা করি সরকার এ সকল বিষয় গুলোর দিকে নজর দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।