শিখ দাঙ্গা নিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন ফেডারেল আদালত। শিখ ফর জাস্টিস (এসএফজি)-নামের এক মার্কিন মানবতাবাদী সংগঠনের অভিযোগের ভিত্তিতে আদালত এ সমন জারি করেছে। সংগঠণটির দাবি- ১৯৮৪ সালে শিখদের হত্যা, অত্যাচার, ধর্ষণের ঘটণায় প্রত্যক্ষ মদত ছিল শাসক দল কংগ্রেসের। সোনিয়া গান্ধী দাঙ্গায় জড়িত সেইসব কংগ্রেস নেতা-কর্মীদের আড়াল করছেন। এটা আন্তর্জাতিক অপরাধ।
তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁন্ধীর হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে শুরু হয় শিখ নিধন। সংগঠণটির দাবি- ৩০ হাজার কংগ্রেস কর্মী ইন্দিরা গান্ধী হত্যার প্রতিশোধ নিতে শিখদের উপর চড়াও হয়। তারা অত্যাচার, ধর্ষণ, হত্যা করে অসংখ্য শিখকে। ২৭ পাতার অভিযোগপত্রে সংগঠণটি দাঙ্গায় কংগ্রেসের যোগাসূত্রের প্রমাণ দাখিল করেছে বলে জানা গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।