আমাদের কথা খুঁজে নিন

   

সোনিয়াকে মার্কিন আদালতে তলব

এক শিখ সংগঠনের অভিযোগের ভিত্তিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে সমন জারি করল মার্কিন ফেডেরাল আদালত । সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ এই যে, তিনি ১৯৮৪ শিখ দাঙ্গায় জড়িত কংগ্রেস নেতাকর্মীদের যেভাবে আড়াল করছেন, তা আন্তর্জাতিক অপরাধ।

শিখ ফর জাস্টিস (এসএফজি)-নামের এক মার্কিন মানবতাবাদী সংগঠন কংগ্রেস সভানেত্রীর সোনিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। সেই সংগঠনের দাবি ১৯৮৪ সালে শিখদের হত্যা, অত্যাচার, ধর্ষণের ঘটানায় প্রত্যক্ষ মদত ছিল শাসক দল কংগ্রেসের। তাই সোনিয়ার কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়।

তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর হত্যাকাণ্ডের পর দেশ জুড়ে শুরু হয় শিখ নিধন যজ্ঞ। ২৭ পাতার অভিযোগ পত্রে এই শিখ সংগঠনে ৮৪-শিখ দাঙ্গায় কংগ্রেসের যোগাযোগের প্রমাণ দাখিল করে বলে খবর। তাদের দাবি ৩০ হাজার কংগ্রেস কর্মী ইন্ডিরা গান্ধী হত্যার 'প্রতিশোধ' নিতে শিখদের অত্যাচার, ধর্ষণ, হত্যা করে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।