আমাদের কথা খুঁজে নিন

   

জনসংখ্যার ঘাড়ে ভূত পরিসংখ্যন এবং আমাদের সরকারের আজগুবি তত্ত্ব

দেশমাতা বাংলাদেশের বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে নানা জাতীয় পরিসংখ্যন তুলে ধরেন মাননীয় হবুচন্দ্র সরকারের গবুচন্দ্র মন্ত্রীরা।আর এসব পরিসংখ্যন নিয়ে দেশের মানুষের মধ্যে সৃষ্টি হয় তথ্যগত বিভ্রাট। তারপরও কথা থাকে যদি পরিসংখ্যনের ক্ষেত্রে উনিশ বিশ হয় ! কিন্তু যদি হয় তিল ও তাল তাহলে তো দেশের সব ধরনের সরকারী পরিসংখ্যন নিয়ে মহাসমস্যা এবং মহা জিজ্ঞাসা সৃষ্টি হওয়ার কথা এবং হয়েছেও তাই । কদিন আগে সরকারী পরিসংখ্যনে গুরুত্বপূর্ণ সেক্টর জনসংখ্যা জরিপের ফলে লেখা হলো - বাংলাদেশের জনসংখ্যা ১৪ কোটির কিছু বেশী। তা নিয়ে বিভিন্ন মহলে ফালাফালি হয়ে গেল। আর আজ সরকারের অর্থমন্ত্রীর স্বীকারোক্তি জনসংখ্যা ১৬ কোটিরও বেশি । এ যে কি ভৌতিক কাণ্ড - কেন এ ধরনের কাণ্ড ঘটাচ্ছেন সরকার - তাহলে প্রশ্ন আসে কিছু দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী এম ডিজি প্রকল্পে তার সরকারের সুখ্যাতি নিয়ে একটা পুরুস্কার নিয়ে এসছিলেন এর পেছনে কি তার কোনো ইংগিত আছে ? লিঙ্কটি পড়ুন Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.