আমাদের কথা খুঁজে নিন

   

২০১২ সালের মধ্যে শেষ হবে যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের নির্মান কাজ June 29, 2011l

মাকে বড্ড ভালবাসি। \ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, খাদ্যে ভেজাল মেশানো প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। খাদ্যে ভেজাল মেশানোর কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান রেখে ‘দ্য বাংলাদেশ পিওর ফুড’ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সৈয়দ আশরাফ আরো জানান, জেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে ‘জেলা পরিষদ আইন-২০০০’ সংশোধন/পরিমার্জনের কাজ প্রক্রিয়াধীন। জেলা পরিষদ আইন সংশোধনের প্রক্রিয়া সমাপ্ত হলে সংশোধিত আইন পাস হওয়া সাপেক্ষে জেলা পরিষদ নির্বাচনের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে মেয়র মোহাম্মদ হানিফ (যাত্রাবাড়ী-গুলিস্তান) ফ্লাইওভার প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে। সারাহ্্ বেগম কবরীর প্রশ্নের জবাবে ইউনিয়ন পরিষদ শক্তিশালী করার লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন) আইন ২০০৯ পাসের কথা উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের জন্য মাস্টারপ্ল্যান করার পরিকল্পনা সরকারের রয়েছে। হোসেন মকবুল শাহরিয়ারের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় দেশের ৫১ লাখ পরিবারকে প্রশিক্ষণ দিয়ে কৃষি ও অকৃষিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। ইতিমধ্যে ৯ হাজার ৬৪০টি গ্রামের পাঁচ লাখ ৭৮ হাজার ৪০০টি পরিবারকে এ প্রকল্পভুক্ত করা হয়েছে। আগস্টে ভোটার তালিকা হালনাগাদ : তথ্যমন্ত্রী মো. মতিউর রহমানের প্রশ্নের জবাবে সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাভুটি চলছে বিধায় ভোটার তালিকার চলমান কার্যক্রম বন্ধ রয়েছে।

জুলাইয়ে পাইলট প্রকল্পের কাজ সমাপ্তের পর দেশব্যাপী আগস্ট মাস থেকে বাদ পড়া এবং নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকাভুক্ত করা হবে। এম. আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার (নিয়োগ পদ্ধতি) আইন, ২০১১-এর খসড়া প্রস্তাবনা নিয়ে বর্তমানে গণমাধ্যম প্রতিনিধি ও সুশীল সমাজের মতামত নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। জুলাইয়ে এই মতামত নেওয়ার পর খসড়া চূড়ান্ত সাপেক্ষে আইন প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হবে। এ বি এম আশরাফ উদ্দিন নিজানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেলা এবং উপজেলাসহ স্থানীয় সরকার পরিষদ নির্বাচনও পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল থেকে রিটার্নিং অফিসার নিয়োগের পরিকল্পনা বর্তমান সরকারের আছে। ইসির জনবলস্বল্পতা সত্ত্বেও স্বল্পপরিসরে কিছু নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে সংস্থাটির নিজস্ব জনবল দায়িত্ব পালন করে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.