১৮ বছর আগের ঘটনা। ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক জনসভায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা বিএনপি সরকারের উদ্দেশে বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই জাতীয় নির্বাচন হতে হবে। তাই অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যথায় সারা দেশে গণআন্দোলন গড়ে তোলা হবে। ’
একই দিন জাতীয় সংসদে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দিয়ে বলেন, ‘জনগণ ভোট দিয়েছে সংসদে এসে কথা বলার জন্য।
হরতাল, ভাঙচুর করে দেশের উন্নয়ন হবে না। যা বলার সংসদে এসে বলুন। আসুন, সংসদে আলোচনা করে সব সমস্যার সমাধান করি। ’
১৯৯৩ সালের ৭ ডিসেম্বর ভোরের কাগজ-এর প্রথম পাতায় এ সংবাদ ছাপা হয়েছিল। ১৮ বছর আগে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবিতে হরতাল-অবরোধ করেছে।
বিএনপি সে সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে অসাংবিধানিক উল্লেখ করে আওয়ামী লীগকে সংসদে এসে সব বিষয়ে আলোচনার আহ্বান জানিয়েছে।
আর এখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে। আওয়ামী লীগ সংসদে এসে আলোচনার আহ্বান জানাচ্ছে। (শরিফুল হাসান, প্রথম আলো) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।