দেশকে ভালবাসি রাজধানীর উত্তরখান ইউনিয়নের মানুষের এখন একটাই আলোচনার বিষয় নির্বাচন। আগামী ১২ই জুন অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট ৯টি ওয়ার্ডে বিভক্ত হয়ে লড়ছে মেম্বার প্রার্থীরা। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে লড়ছে মহিলা মেম্বার প্রাথীরা। এবং চেয়ারম্যান পদে লড়ছে ৭ জন।
এরই মাঝে নির্বাচনী প্রচারনায় জমজমাট হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। সাদা-কালো পোষ্টারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। চায়ের দোকানগুলোতে চলছে আলোচনার ঝড়। কে হবে আগামী দিনের নির্বাচিত চেয়ারম্যান এ নিয়ে চলছে তর্ক-বিতর্ক। সবাই চাইছেন যোগ্য ব্যাক্তি যেন নির্বাচিত হন।
এবারের নির্বাচনে আওমীলীগ সমর্থিত প্রার্থী ৩ জন। আর ১ জন বি এন পি সমর্থিত প্রার্থী । তবে মূল প্রতিদন্দিতা হবে বর্তমান চেয়ারম্যান মো : কামাল উদ্দিন , উত্তরখান ইউনিয়ন আওমীলীগ সভাপতি শেখ আব্দুল ওয়াছেক , ও বি এন পি সমর্থিত প্রার্থী স্থানীয় প্রভাবশালী নেতা মো : আক্তারউজ্জামান আক্তার । এই দিক থেকে অনেকটা এগিয়ে আছেন বর্তমান চেয়ারম্যান মো : কামাল উদ্দিন । সাধারন মানুষের কাছে তিনি অনেক জনপ্রিয়।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেম্বার ও চেয়ারম্যান প্রার্থীরা ভোট চেয়ে ঘুরছেন মানুষের দুয়ারে দুয়ারে । তবে ভোটারদের কথা একটাই তারা এবার দেখে শুনে একজন যোগ্য ব্যাক্তি নির্বাচন করবেন যে কিনা এলাকার উন্নয়নে কাজ করবে। তবে নির্বাচনকে কেন্দ্র করে জনমনে নির্বাচনী সহিংসতা নিয়ে কিছুটা ভিতী কাজ করছে। স্থানীয় বাসিন্দারা চায় একটি অবাধ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হোক। সহিংসতা এড়াতে নির্বাচন কমিশনকে আরো রক্ষনশীল ও হওয়ার পরামর্ষ দিয়েছেন অনেকে।
দির্ঘ আট বছর পর নতুন করে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় এলাকায় বিরাজ করছে অনেকটা উৎসবের আমেজ। কে হবে নতুন মেম্বার , চেয়ারম্যান । এর জন্য অপক্ষা করতে হবে আগামী ১২ ই জুন পর্যন্ত । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।