আমাদের কথা খুঁজে নিন

   

আমিনীকে শায়েস্তা করার হুমকি ওলামা লীগের

সোজা কথা..

ঢাকা, ৭ মে (শীর্ষ নিউজ ডটকম): দলের সিনিয়র নেতাদের নির্দেশ পেলেই আমিনীকে রাজপথে শায়েস্তা করার হুমকি দিয়েছেন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের নেতারা। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ওলামা লীগ আয়োজিত আলোচনা সভায় তারা এ হুমকি দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ২০০৭ সালের আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন না করলে আজও মার্শাল ল জারি থাকতো। বেগম খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, এতো নিরাপত্তার মধ্যেও আপনি কিসের অনিরাপত্তা বোধ করেছেন? আপনি ২১ আগস্ট গ্রেনেট হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চাইলেও আমরা কিন্তু আপনাকে হত্যা করতে চাই না। আপনার দলই আপনার জন্য বড় হুমকি। আমিনী, নিজামী ও সাকারাই আপনাকে হত্যা করতে চাইছে বলে তিনি উল্লেখ করেন। সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ , ওলামা লীগের সভাপতি মাওলানা হোসাইন বিন হেলালী। মাওলানা হোসাইন বিন হেলালী বলেন, কুক্ষাত আমিনীর মাওলানার কোনো সার্টিফিকেট নেই। সে এতিমদের হক গ্রাস করে ইসলামকে অপমাণ করেছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।