কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ
তুমি ছিলে আমার হৃদয় স্পন্দন
গহীনে নিরব নিস্তপধতা।
তোমার জন্য চৈতন্যময় সত্তায়
জমা ছিল অজস্র ভালবাসা।
তুমি ছিলে আমার গোধূলি বিকেল
আকাশে নিশ্চুপ চেয়ে থাকা।
বেদনা বিধুর মনে ছিলে তুমি
কষ্ট কাননে ফুল ফোটা।
তুমি ছিলে আমার ঝিঁঝিঁ ডাকা রজনী
আলোকিত চন্দ্রিমায় চেয়ে থাকা।
তোমায় না পাওয়ার যন্ত্রনায়
আজ আমার কবি হয়ে ওঠা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।