আমি কাল মেঘকে ভাল বাসি,কারন সাদা মেঘ শুধুই তারার দেশে ঘুরে ঘুরে ফ্যাসন করে কিন্তূ কাল মেঘ তার জীবনের অস্থিত্বকে হারিয়ে দিয়ে দুনিয়াতে বৃষ্টি দিয়ে ফসল ফলায় করে।
সম্পত্তিতে নারীর সমঅধিকার বলে যারা হঠাৎ করেই নারী দরধী হয়ে উঠেছেন তাদের বলছি: নিজের বুকের উপর নিজের হাতটা একটু রাখুন পরে একটু সত্য দ্বীলে নিজেকে জিগান: আপনি কি নিজের বোনকে-ফুফুকে ইসলাম মত করে (নিচের মত) সম্পত্তিতে ভাগ দিয়েছেন ঃ?
১। মেয়ে হিসাবে বাবার সম্পত্তিতে ভাইয়ের অর্ধেক।
২। মেয়ে হিসাবে মার সম্পত্তিতে ভাইয়ের অর্ধেক।
৩। বউ হিসাবে স্বামীর সম্পত্তিতে যোথ ভাবে ৩৪%। কিন্তু বউয়ের সম্পত্তিতে স্বামীর কিন্তু কোন ভাগ নাই। মানে মেয়েরাই এগিয়ে।
৪।
মা হিসারে ছেলের সম্পত্তিতে ভাগ।
৫। ফুফু হিসাবে ভাইয়ের সম্পত্তিতে যোথভাবে ৩৪%। যদি ভাইয়ের কিন্তু চাচা হিসাবে বোনের সম্পত্তিতে ভাগ পায় না।
সর্বপরি হয়ত আরো কোন খাত থাকতেও পারে যা আমি অধম জানি না।
তাছাড়াও ইসলামই একমাত্র ধর্ম যেখানে সন্তানের কাছ থেকে খেদমত পাওয়ার ব্যাপারে মাকে বাবার উপর ৩গুন বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মায়ের পদতলে সন্তানের বেহেস্তত ঘোষনা করা হয়েছে। আর এই সব নারী অধিকার ইসলাম ঐ সময়ই ঘোষনা করে যখন সামাজিক ভাবে মেয়েদেরকে মানুষ হিসাবেই স্বীকার করা হতো না। মেয়েদেরকে শুধুই ভোগের সামগ্রী মনে করা হতো, জীবন্ত মেয়েদেরকে কবর দেওয়া হতো। এতসবের পরও যদি কোন মেয়ে ইসলামের কাছে কৃতঞ্গ স্বীকার না করে তবে সে হবে চরম অকৃতঞ্গ।
আর আজকে যে সমস্ত আমলা - হামলা রা সম্পতিতে নারীর সমঅধীকারের ব্যাপারে জল ঘোলা করতে ব্যাস্ত তাদের অনুরোধ করছি নিজের বিভেকের কাছে প্রশ্ন করুন আপনি কি আপনার বোন-ফুফুদের হক ইসলাম মত ভাগ দিয়েছেন না কি ঢাকার বাড়ির ভাগ না দিয়ে গ্রামের কিছু ধানী জমি দিয়েই বোন-ফুফুদের কে বিদায় করে দিয়েছেন। বড় জোড় গলায় বলতে পারি শতকরা ৯৯% পুরুষই আমরা বোন-ফুফুদের কে সম্পত্তিতে ইসলাম মত ভাগ দেই নাই। তাই অনুরুধ করছি হাজারো সমস্যায় মূমুর্ষ এই দেশটার বিদু্ৎ-গ্যাস-রাস্তাঘাট-বেকার সমস্যা - র্দুনিতি র মত সমস্যার সমাধান করার চেষ্টা করুন। যে দেশের খোদ রাজধানী পৃথিবীর ২য় বসবাসের অনুপযুক্ত শহর হিসাবে বিশ্বদরবারে স্বীকৃত সে দেশকে বাবার দেশ আর স্বামীর দেশ হিসাবে না ভেবে ৩০ লক্ষ্য শহীদের দেশ মনে করে দেশের একটু উন্নতির চেষ্টা করুন সময়ই আপনাদের মূল্যায়ন করবে না হলে ধ্বংশ আমাদের সবার জন্যই অপেক্ষা করছে। তাই ইসলাম নিয়ে বাড়াবাড়ি নয় বরং সত্যিকারের ইসলাম পালনই সত্যিকারের শান্তি আনতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।