আকাশ পাড়ি
আকাশটাকে ছোঁবো বলে
স্বপ্নে ভাসাই মেঘের ভেলা,
বাতাস এসে বললো হেসে-
“পাগল ছেলে,এ কোন খেলা!
জানতে যদি আকাশ কোথায়
কোন সুদূরে তারার দেশ,
আকাশ ছোঁবার স্বপ্ন তোমার
এক নিমিষেই হতো শেষ”।
তবুও ভাবি দোষ কি তাতে!
দেখবো স্বপন প্রতি রাতে,
হোকনা আকাশ যতই দূরে
ঘুমের মাঝে আসবো ঘুরে।
বাবাও আমার চুপটি করে,
লুকিয়ে আছে তারার দেশে,
তাইতো আমি পণ করেছি
পাড়ি দেবো ঐ আকাশে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।