আমাদের কথা খুঁজে নিন

   

১।আগ্নেয়গিরি

বিরিন শট

শান্ত-ভদ্র থাকি বলে সদা ভাবিস মোদের স্বভাব বুঝি এই, এক মূহুর্তে উঠলে জেগে মোরা তখন তোদের বাঁচার উপায় নেই। একাত্তুরের সেই ইতিহাস সেটা ভুলিনিরে শোনরে রাজাকার, উঠলে জেগে করব মুগুর পেটা, নিস্তার আর নেই কারো এইবার। সরলতার সুযোগ নিয়ে তোরা এগিয়েছিস বেশতো অনেক দূর, এক মূহুর্তে উঠলে জেগে মোরা তখন তোদের স্বপ্ন হবে চূর। শান্ত-ভদ্র থাকি বলে সদা ভাবিস বুঝি মারতে জানিনা, এক মূহুর্তে উঠলে জেগে মোরা দেখবি তখন হারতে জানিনা। শান্ত-ভদ্র থাকি বলে সদা ভাবিস মোদের স্বভাব বুঝি এই এক মূহুর্তে উঠলে জেগে মোরা দেখবি পালাবার পথ নেই। (রচনাকালঃ১৯৯৮) ২।বিজয়ের গান নিশান থেকে খসলো শেষে চাঁনতারা, রাজাকারগো ধইরা কাছে আনতোরা, খুঁটির লগে শক্ত কইরা বান তোরা, ভাল কইরা মইলা দে আজ কানতোরা, দাড়ি ধইরা জোরসে ধইরা টানতোরা, কঠিন আঘাত ওদের বুকে হান। পাছার মধ্যে লাথ্থি মাইরা পাঠা পাকিস্তান। (রচনাকালঃ ১৯৯৭)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।