আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও আগ্নেয়গিরি



যতবার মৃত্যু এসে খোলা দুয়ারে দাঁড়ায় ততবার তারে জড়িয়ে ধরার ব্যাকুলতা অস্থির করে আমায়। শতগুন প্রত্যাশায় দিনাতিপাত;হীন প্রাণে বাঁচার আকুলতা। আরও বাঁচতে আগ্নেয়গিরির জ্বালা মুখে সুদৃঢ় চুম্বন; করি লাভা দিয়ে লাভা স্পর্ষ শত-শতবার মরি শতবার জন্ম সুখে, স্বাক্ষী রয় চাষীর ঘাম শত আলোক বর্ষ। অমরত্বহীন জীবন-মরণ খেলা চলে কাশবনে-ঝাউবনে আশা নিরাশায় আমাতে আমার জন্ম গহীন সাগর তলে রুপোর-সোনার কাটি নিদ্রাহীন পাহারায়। আমি ও আগ্নেয়গিরি দুজনার মৃত্যু ভয় যতবার আলীঙ্গন ততই প্রবল হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।