অনেক দিন বাদে নতুন নামে এলাম। নিজের আগের খোলসটা ফেলে দিলাম। এ এক নতুন আমি। খুব ঠান্ডা পানিতে, ঝকঝকে কাক চক্ষু জলে গোসল সেরে ওঠার পর যেমন লাগে, তেমনি লাগছে এখন। আমি আবার জেগে উঠলাম।
আবার এলাম। এলাম তো!
ইচ্ছে আছে একটি উপন্যাস লেখার। এখানে। এই সামহোয়্যার এ। এবারের এই উপন্যাসটি হবে সর্বহারা গোষ্ঠীকে নিয়ে।
জানি না কতদিন চালাতে পারবো। এবার কেবল চিন্তা করছি। প্লট মাথায় ঘুরপাক খাচ্ছে। ছোট্ট ছোট্ট অণু-পরমাণুগুলো এক হলেই লেখা শুরু হবে। সঙ্গে থাকবেন তো!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।