সামহয়্যারে এলাম অনেক কাল পর! এখনও জীবিত আছি দেখতে পেয়ে বেশ অবাক হচ্ছি। ভাবছি আবার কন্টিনিউ করবো। কিন্তু শুরুতেই যে আবার পেজগি লেগে গেলো... দ্রব্যের দাম বাড়ছে এটা ঠিক নয় বরং মানুষ বেশি খাচ্ছে আমাদের মন্ত্রিরা এমন মন্তব্য করলে বিরক্ত লাগে না বলেন?
কিছুদিন আগের পুরনো পত্রিকা হাতাতে গিয়ে দেখি স্বপ্ন বিজ্ঞাপন দিচ্ছে মিনিকেট চাল ৩১ টাকা, এই টাকায় চালতো কিনে খেলাম কয়েকদিন আগেই এখন কেন ৫৩ টাকা? ২মাস বা তিনমাস আগে কি মানুষ না খেয়ে থাকতো? যে এখন বেশি খাচ্ছে তাই দাম বেশি? ৩১ থেকে ৫৩; দাম কি কমলো না বাড়লো? মন্ত্রীরা কি যোগ বিয়োগ ভুলে গেলেন?
বিদ্যুত বাড়াতে ইলিগেলভাবে তাড়াহুরো করে নিজেদের লোকদের টেন্ডার দিলেন কিন্তু বিদ্যুততো শীত যেতে না যেতেই গরম পড়তে না পড়তেই চরম লোডশেডিঙএ পড়ে গায়েব? মাগো কিছু একটা করো, আর সইতে পারি না তোমার মিথ্যা কথার যন্ত্রণা। তোমাকে শান্তি পুরষ্কার শুধু নয় পুরো নোবেলটাই তোমাকে দেব তবু মুক্তি চাই তোমার হাত থেকে, এতো শান্তি আর সইতে পারছি না। মা, মাগো বাঁচাও আমাদের! বিএনপি মেরে লাশের স্তুপ বানাও আপত্তি নাই শুধু জিনিসের দামটা কমাও মা! দেশ বিক্রি করে ভারতকে নিলামে দেও আপত্তি নাই শুধু চালের ডালের দাম কমাও। গোশতের দাম যতো খুশি বাড়াও আপত্তি নাই....শুধু ডালভাত খেতে দাও....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।