হলিউডি অভিনেত্রী নাওমি ওয়াটস অভিনীত প্রিন্সেস ডায়ানার বায়োপিক ‘ডায়ানা’র ট্রেইলার সম্প্রতি প্রকাশিত হয়েছে। নাওমিকে ডায়ানার ভূমিকায় ইতোমধ্যেই সাদরে গ্রহণ করেছেন হলিউডি বোদ্ধারা। খবর কন্টাক্টমিউজিকের।
প্রিন্সেস ডায়ানার জীবন এবং তার মর্মান্তিক মৃত্যুর কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘ডায়ানা’র ট্রেইলার ইতোমধ্যেই ইন্টারনেটে বেশ আলোচিত হচ্ছে।
অলিভার হার্শবিগেলের পরিচালনায় নির্মিত ‘ডায়ানা’ সিনেমাটিতে থাকবে ডায়ানার মৃত্যুর দুবছর আগের কাহিনি।
আরও উঠে আসবে সার্জন হাসনাত খান এবং দোদি ফায়েদের সঙ্গে তার সম্পর্কের খুঁটিনাটি।
ডায়ানার ভূমিকায় রূপদানকারী নাওমি বলেছেন, ডায়ানার চরিত্রটি রোমাঞ্চকরভাবে উপস্থাপনের কোনো ইচ্ছা তাদের ছিল না।
সম্প্রতি ‘ইউএসএ টুডে’-এ তিনি বলেন, “আমি এতটাই নার্ভাস ছিলাম যে অনেকবার ভেবেছি কাজটি করব না। কিন্তু শেষ পর্যন্ত কাজটি করলাম। হয়তো-বা এই কারণে যে আমি চাইনি এমন একজন ব্যক্তি যিনি এত বিখ্যাত, তার চরিত্রটি অন্যভাবে উপস্থাপন করা হোক।
”
নাওমি আরও বলেন, “তার ব্যাপারে অনেক ধরনের তথ্যই আমরা সবাই জানি। কিন্তু কোনটা সত্যি আর কোনটা নয়-- এটা বোঝা বেশ কঠিন। আমার সিনেমাটির গল্পের উপর বিশ্বাস রাখা প্রয়োজন ছিল। সিনেমাটির গল্প নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।