আমি ৫০০৯৩ নম্বর ব্লগার
লেডী ডায়ানা বা প্রিন্সেস ডায়ানা একটি চমকিত নাম এই পৃথিবীতে। কি ছিলনা তার, নাম, যশ, খ্যাতি, রূপ, সৌন্দর্য আর বৃটিশ রাজ পরিবারের আত্মমর্যাদা।
কাল তার বড় ছেলের বিয়ে হলো কেট নামের একজনের সাথে। গোটা পৃথিবী দেখল সে বিবাহ অনুষ্ঠানের জাকজমক কতখানি, কতভাবে বিস্তৃত। অথচ যে ছেলের বিয়ে তার মা আজ থেকেও নেই।
তাই এই বিয়েতে সব থেকেও যেন কি একটা নেই, কোথায় যেন একটা অপূর্ণতা থেকে গেল। সেটা ি প্রিন্স উইলিয়ামের চোখ দেখে বোঝা যাচ্ছিল বোধ হয়। সত্যিই অকাল মৃত্যুতে অকাল প্রয়াত ডায়ানার অভাবটা থেকেই গিয়েছে। এই বিবাহ উপলক্ষে ডায়ানাকে কি তারা মনে করেছে? হয়তো করেছে, কিন্তু সেই পূর্ণ সম্মানের সাথে কি করেছে? হয়তো না। কারন অনেক গুনের মাঝে তার যে দোষও ছিল।
তার যে চরিত্রের দোষ ছিল! যেটা রাজ পরিবার কখনো মেনে নেয়নি। ওই দোষটা না থাকলে আজকে ডায়ানা অনেক সম্মান পেতেন। কি আর করা, কথায় বলে, চাঁদেরও কলঙ্ক আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।