রহস্যময়ী প্রিন্সেস ডায়ানা দু’ ছেলে ও তাদের ভবিষ্যৎ পরিবারের জন্য গোপনে আবেগঘন এক অডিও টেপ রেখে গেছেন।
তিনি জানতেন জীবনের শেষদিকে বেশ কিছু শত্রু সৃষ্টি করেছেন। ফলে জীবন নিয়ে শঙ্কায় ছিলেন ডায়ানা।
তাই তিনি হারিয়ে গেলেও যেন দু’ ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি মায়ের যথার্থ উপদেশ পান সে জন্য ডায়ানা ওই রেকর্ড করে যান। এ খবর ফাঁস করেছে যুক্তরাষ্ট্রের দ্য গ্লোব ম্যাগাজিন।
পিতা-মাতাদের পরামর্শে তিনি এ অডিও তৈরি করেন। এটাকে যাতে তার ছেলেরা নির্দেশনা হিসেবে নিতে পারেন।
ডায়ানার মৃত্যু নিয়ে নতুন করে যখন তদন্ত শুরু হয়েছে ঠিক তার কয়েক সপ্তাহের মাথায়ই বেরিয়ে এসেছে এই খবর। খবরে বলা হয়েছে, ওই অডিও টেপটি এখন রয়েছে প্রিন্সেস ডায়ানার ঘনিষ্ঠ বন্ধুদের কাছে।
উল্লেখ্য, ওই অডিও টেপে ডায়ানা তার বড় ছেলেকে বলেছেন, আমার জন্য তোমার সন্তানদের লালন করো।
তাদেরকে জানতে দাও, আমিও তাদের ভালবাসতাম। তাদের দেখাশোনা করতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।