যাহা বলি সত্য বলি....
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে: মিছিলের মতো মানুষের দীর্ঘ সারি। পরনে কালো পোশাক, নগ্নপদ। সবার হাতে ফুল, কণ্ঠে একুশের গান। শ্রদ্ধা আর গৌরবের দৃঢ় পদপে। সবার উদ্দেশ একটাই- কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন!
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সোমবার একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে এভাবেই সর্বস্তরের জনতার ঢল নামে। সমগ্র জাতি বায়ান্নোর ভাষা শহীদদের প্রতি পরম শ্রদ্ধা ও অপার ভালোবাসায় ইতিহাসের স্বর্ণখচিত দিনটিকে স্মরণ করছে আজ!
একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
রাত বারোটা এক মিনিটে প্রথমে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদাভাবে জাতির প থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন..
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।