পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
আর কিই বা করতে পারি সময় পার করতে? যদিও রাতটি অন্য ১০টি রাতের মতই তবু আজকের রাত আর গভির হতে চাচ্ছে না। মাত্র ১.১৫ বাজে। কখন ভোর হবে? কখন সকাল ১০.৩০ বাজবে?
আজ মনটাও আবার পলিটিশিয়ান পলিটিশিয়ান হয়ে গিয়েছে। যেই সমস্ত পত্রিকা ভারতকে বার বার ফেভারিট বলে তাদের পত্রিকাও পড়তে ইচ্ছে করছে না।
অন্যদিন যা যা করে রাত পার করি তার কিছুই যে আজ ভাল লাগছে না। তাই সমস্ত পত্রিকার খেলার নিউজ গুলো পড়ে ফেললাম, আর নিজেকে অনেক বাস্তববাদি করতে চাইলাম। না, কিছুতেই পারলাম না।
কিছুতেই মনকে মানাতে পারছি না যে, কাল আমরা হেরেও যেতে পারি। মন শুধুই বলছে, না কাল আমাদের জিততেই হবে।
আমরা কি পারব? না কি হেরে যাব??
এমন প্রশ্নও আসছে না মনে।
মনে শুধু একটিই কথা, কাল আমরা জিতব, কাল আমরা জিতব, কাল আমরা জিতব, কাল আমরা জিতব, কাল আমরা জিতব, কাল আমরা জিতব, কাল আমরা জিতব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।