আমার ব্যক্তিগত ব্লগ
বাসায় বিশ্বকাপ ফুটবল খেলার সময় খালাত ভাইদের দেখতাম। উত্তজনায় দাড়িয়ে পড়ত। তারপর গোল না হলে হতাশ হয়ে বসে পড়ত, অথবা গোল হলে দেখতাম লাফালাফি করতো।
হইচই খাওয়া-দাওয়া কত মজা করা। চারপাশে তখন বিশ্বকাপ আমেজ।
নিজের সাপোর্টের দল (আর্জেন্টিনা) কি করল সেটা নিয়ে টেনশন..।
আমার আম্মা বলতেন, উনি খেলা দেখেন না, দেখেন আমাদের উত্তজনা..
কিছুদিন আগে জীবনে প্রথম ক্রিকেট খেললাম, আমি কখনও ব্যাট হাতে নিয়েও দেখিনি। কিন্তু দিদার ভাই জোর করে দার করিয়ে দিলেন। খেললাম না বলে বলা উচিত খেলার চেষ্টা করলাম। সে অন্য রকম উত্তেজনা।
খুব ভাল লেগেছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।