আমাদের কথা খুঁজে নিন

   

লটারিতে যদি ৪০ লক্ষ টাকা পেতাম...



৪০ লক্ষ কেন লিখলাম ? এখন তো ৮০লক্ষ দেয় না । ২৫লক্ষ দেয় বড়জোর। লিখলাম তার দুইটা কারন। টাকাই যখন নিব,একটু বেশিই নিই কি বলেন ? আসলে আর একটা কারন মনের ভিতরে কোন এক চিপাগলিতে লুকানো আছে। যখন ক্লাস ৭ এ পড়তাম তখন জীবনে প্রথম বারের মত স্টেজে উঠেছিলাম বাংলা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় (আসলে জোর করে উঠায়ে দিসিলো)।

তো ওইখানে আমার ভাগে পড়েছিল আমি যদি লটারিতে ৪০ লক্ষ টাকা পাই (আর আমি আকাশ থেকে পড়ছিলাম,কিন্তু ব্যাথা পাই নাই)...্যাই হোক, পাঁচ মিনিট পরে আমি মাইক পেলাম এবং প্রথম মিনিটে মোটামুটি ২ থেকে ৩ কোটি টাকা খরচ করে ফেললাম, বাড়ি গাড়ি সব কিনা হয়ে গেছে, সাথে একটা হাসপাতাল ও বানিয়ে ফেলছি। কিন্তু হায়, টাকা খরচ হয়ে গেছে, মিনিট তো আর খরচ হয় না,আরো ৪ মিনিট বাকি আছে । তারপর হাসা শুরু করলাম (আওয়াজ ছাড়া হাসি, বোকার মত), সাথে সাথে পুরা অডিটোরিয়াম জুড়ে অট্টহাসি শুরু হল। এইভাবে মাইকের সামনে দাড়ায়ে দাড়ায়ে পুরা এক মিনিট হাসলাম, অডিটোরিয়াম জুড়ে চলতেছে গত এক বছরের মধ্যে ঘটে যাওয়া সবচে হিট হাসির নাটক, (হাসতে হাসতে দুইটা বড়ভাই চেয়ার থেকে পড়ে গেছিল, আমার এখনো মনে আছে)। তো যাই হোক,ছয়জনের মাঝে শেযতম হয়ে আমি হাসতে হাসতে স্টেজ থেকে যখন নেমে আসছিলাম তখন দেখলাম যারা আমাকে স্টেজে উঠাইছিলো তারা প্রায় কেদে দিতেছে ।

তারপর যা হল সেটা আমার জন্য খুব একটা সুখময় ছিল না (পাঠক বুঝে নেবেন) । ফালতু আলাপ বাদ দিয়ে এইবার মূল পোস্ট এ যাই চলেন। যদি লটারি জিতেই যাই তবে প্রথমেয় আয়োজোকদের আচ্ছামত গালি দেওয়া উচিত কিনা বলেন ? আজকের বাজ়ারে ৪০ লাখ কোন টাকা হল ? আরে, লটারি জিতছি এই খুশিতে ভারসিটির ফ্রেন্ড, তারপর স্কুল, কলেজ কিন্ডারগার্ডেনের পুরানো ফ্রেন্ড, তারপর এলাকার ফ্রেণ্ড, পাডার ছোটভাই, বড়ভাই, আত্নীয়দের খাওানোর পর আর কত টাকা থাকে বলেন ? তাই ঠিক করছি লটারি জ়িতলে কাওরে জ়ানামু না, চুপচাপ শেয়ার বাজারে ঢুকায়ে ফেলমু ? কি বললেন ? টাকা কাগজ় হয়ে যাবে ? বললেই হল ? ভাই গল্পটা কে বলতেছে আমি না আপনি ? আমি ? তাইলে ভাই শুনেন, আমার টাকা কাগজ হবে না, সবার টাকা কাগজ হয়ে যাবে কিন্তু আমার টাকা বেড়ে হবে ১০ গুন ! কত হল ? ৪ কোটি ? নাহ, এখনো যথেস্ট হয় না । কিন্তু কি আর করা ! এখন তো মার্কেট এর অবস্থা খারাপ এইটা আপনাকে বুঝতে হবে । তারপ.....ভাই ঘুম আস্তেছে, বাকি অংশ সপ্নে গিয়ে দেখি? তবে কি ভাই বুজছেন, বাংলাদেশ টার আসলে সিস্টেম এ পরি্বরতন দরকার(মানে অনেক পরি দরকার)।

তাই ঠিক করছি অই চার কোটির সাথে আরও কয়েকশ কোটি টাকা যোগ করে নির্বাচন করব । তাই ভাই সব কথার শেষ কথা ভাই ভোট টা কিন্তু আমারেই দিয়েন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।