সর্ব প্রথম ভিকারুননিসানূন স্কুলে লটারির মাধ্যমে প্রথম শ্রেণীতে ভর্তির নিয়ম চালু করে । এটা যেমন শিক্ষা ব্যবস্থাকে একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে তেমনি ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুদেরকে জীবনের শুরুতেই এক অমানষিক নির্যাতনের হাত থেকে তাদেরকে রক্ষা করেছে এটা যেমন সত্যি, তেমনি সত্যি যে দেশের সকল শিক্ষা প্রতিষ্টানের দিকে শিশুদের ধাবিত করার এতা একটা অন্যতম ভাল উদ্যোগ । এখন আসি যে স্বপ্ন দেখেছিল যে সে পরিক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের স্বনাম ধন্য প্রতিষ্টানে পড়াশোনা করবে তাঁর স্বপ্নে মরিচীকা ধরবে , ভাগ্য প্রসন্ন না হলে সে পারবে না তাঁর পচ্ছন্দের স্কুলে ভর্তি হতে । এখানে তাঁর মেধা পারবেনা তাকে তার স্বপ্নের প্রটিষ্টানের মাধ্যমে শিক্ষায় হাতেখড়ি হতে । যাই হোক এই লটারি সম্পর্কে একটিও যদি নেতিবাচক মন্তব্য না আসে তাহলেও এর স্বচ্চতা সম্পর্কে জণগন কতোটা আশান্বিত বা আশাহত ???? প্রথম শ্রেণীতে ভর্তি হতে যদি মামা, চাচা দরকার হয় তাহলে কি দরকার ছিল লটারি দিয়ে । আমাদেরকে ভাল ও স্বচ্চতার ভান করে শুধুই নামেমাত্র লটারির দিকে দৃষ্টি দেয়ার চেষ্টা না করে , লটারির সত্যিকার উদ্দেশ্য হাসিলেরর জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি , যাতে করে হাজারো মায়ের চোখের জল ফেলতে না হয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।