জীবনের প্রতি পদে পদে
আছে বিপদ আছে ঝুঁকি
জীবনের িনরলস সাধনায়
দেব নােকা কোনো ফাঁকি
লোভের আইনায় পড়বে না
কোনো ছাপ কলুষতার।
সত্য, দয়া, প্রেম-প্রীতি
হয় যেন েমার মানসিকতার
জীবনে অনেক বড় হব
এই যেন হয় দীক্ষা
যথার্থ মানুষ হয়ে বাঁচব,
নেব নতুন নতুন শিক্ষা।
জগতে যারা হয়েছে মহান
তাদের কথা করব স্মরণ
অন্যায়ের সাথে আপস নয়
আসে যদি আসুক মরণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।