আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা ক্ষমতায় এলে দেশ আবার জঙ্গিবাদে ভরে যাবে

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, আমরা ক্ষমতায় এসে ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়েছি। আর তিনি ক্ষমতায় এলে বই দেওয়া বন্ধ করে দিয়ে সবাইকে মূর্খ বানাবেন।   আমরা জঙ্গীবাদ নির্মূল করেছি। তিনি আবার জঙ্গীদের লালন করে জঙ্গীবাদে দেশ ভরে দিবেন। তিনি আজ দুপুরে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী কলেজ এন্ড স্কুল মাঠে দুস্থদের মাঝে বিশেষ ভিজিএফ ও ত্রাণ সামগ্রী বিতরণকালে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কোথায় জয় আর কোথায় তারেক। জয় হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে। তার সঙ্গে টাইন্যা টুইন্যা মেট্রিক পাশ অর্থাৎ টিটিএম তারেক জিয়ার সঙ্গে তুলনা চলেনা। জয়ের আইডিয়া হলো ডিজিটাল বাংলাদেশ। আর তারেকের আইডিয়া হলো লুটপাট।

জেলা প্রশাসক জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবু, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.