আমাদের কথা খুঁজে নিন

   

আপনার হাত যতই নিশপিশ করুক আপনি এই পোস্টে কোনভাবেই মাইনাস দিতে পারবেন না।

"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........."

গত বেশ কিছুদিন যাবত একদল দুষ্কৃতিকারী সামুতে অত্যাচার চালাচ্ছে ( ) তারা রাত নাই দিন নাই খালি রান্না বিষয়ক পোস্ট দেয়। যাই হোক, আমার এই পোস্টটা পড়ে আমি নিশ্চিত আপনার হাত নিশপিশ করবে কিন্তু যতই হাত নিশপিশ করুক না কেন আপনি কোনভাবেই এই পোস্টে মাইনাস দিতে পারবেন না। মূল পোস্টে আসি এবার। বেশি কিছু বলার নাই, শুধু কিছু কথা- ১। ডেসটিনির মত সৎ ব্যবসা বাংলাদেশে আর নাই, প্রত্যেকের উচিত ডেসটিনি করা।

২। ছাগুরা বাংলাদেশের জাতীয় সম্পদ, তারা বাংলাদেশের ইতিহাস সমুন্নত রাখার লক্ষ্যে দিনরাত কাজ করে চলেছেন। ৩। রমজান মাসে একটা ভিডু বের করে যে মডেলটি সুপারহিট হিয়েছিলেন তিনি অত্যন্ত ভাল মানুষ। আর বেশই কিছু কি বলব রে ভাই? আর কিছু বলার নাই।

হাত নিশ্চয়ই চুলকানো শুরু হয়ে গেছে এবং মাইনাস বাটন খোঁজা শুরু করে দিয়েছেন?? লাভ নাই, মাইনাস বাটন খুঁজে পাবেন না, সামুর বিজ্ঞ মডারেটরবৃন্দ মাইনাস বাটন উঠিয়ে দিয়েছেন ইতিবাচক ব্লগিং এর লক্ষ্যে। (আগে উপরে উল্লিখিত তিনটি বিষয়ের মত পোস্টে কমেন্টে গালি না দিয়ে বা বিকৃত তর্ক না করে মাইনাস দিয়েই চলে আসা যেত সাথে ঘৃনাটুকুও প্রকাশ করা যেত এখন আর কিছুই করা যাবে না, চেয়ে চেয়ে দেখতে হবে...... আমি খুব অবাক হয়েছি সামুর কর্তিপক্ষ একবারো ব্লগারদের সাথে কথা না বলে এমন সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়েছেন দেখে। যাই হোক, সিদ্ধান্ত যখন একবার নিয়েই ফেলেছেন এবং যদি এ সিদ্ধান্তে অটল থাকতে চান তাহলে কঠিন মডারেশনের দাবি জানাচ্ছি যাতে আমাদের কখনো মাইনাস দেয়ার প্রয়োজনীয়তা অনুভব না হয়। ) ভাই কষ্ট করে যখন এই পোস্টে আসলেনই এবং মাইনাস না দিতে পেরে আক্রোশে ফেটে যাচ্ছেন তাদেরকে বলি- আসছেন যখন প্লাস একটা দিয়াই যান, ক্ষতি হইব না। (সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ফালতু পোস্টটি মনোযোগের সহিত পড়ার জন্য)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.