আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি শেষমেষ জামাতের রোডম্যাপে চলা শুরু করল পুরোপুরি !

বেগস খালেদা জিয়ার সাংবাদিক সম্মেলনের ঘোষণার মধ্যে দিয়ে বিএনপি শেষমেষ জামাতের রোডম্যাপে চলা শুরু করল পুরোপুরি, মনে হলো বিএনপি জামাতের অঙ্গ-সংগঠন শুধু নয়, জামাতের কাছে সবদিক থেকে শুধু নতজানু হয়ে শুধু দিকশুন্য হয়ে পড়েনি, একই মোহনায় এখন একীভূত !তার মানে বিএনপি শেষ পর্যন্ত নিজের চেহারা পুরো উন্মোচিত করে শুধু দেউলিয়া হয়ে পড়ল না বরং অন্ধগলির মধ্যে ঢুকে পড়ল! বিচার-বিবেচনা শূন্য হয়ে সাপমৈত্রীর সেই অন্ধগলিতে বিএনপি'র এখন বিলীন হওয়ার অস্থিরতা! তরূণরা আজ মুক্তিযুদ্ধের মূলধারায় দেদীপ্যমান হয়ে যে আন্দোলন করছে, সে-সময়ে এই আন্দোলনের বিরোধিতাকারীদের সাথে বিলীন হওয়া কতটা যুক্তিযুক্ত? ভেবে দেখুন বিএনপি'র সমথর্করা ! এদেশের সকল মূল বিজয়ী আন্দোলনের সাথে তরুণরা থেকেছে--- '৫২ সাল থেকে আজ অবধি। পাকিস্তানপন্থী রাজাকারদের সাথে কেউ থাকেনি। তরুণদের বিবেকতাড়িত আজকের আন্দোলনের সাথে যারা থাকবে না--তারা আঁস্তাকুড়ে নিক্ষেপিত হবেন ! এই জাগরণে কান পাতলে তা অনুভব করা যাবে! যে তরুণ নিজেদের জাগিয়ে তুলে সারা দেশ জাগিয়ে তুলছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি--যারা লোভ-স্বার্থ-দোলাচল অবস্থানের ঊর্ধ্বে ! আমাদের এই তরুণরা মুক্তিযুদ্ধের চেতনা-দর্শন-নৈতিকতা-দায় ও স্বপ্ন নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে! এটা অগ্নিশুদ্ধ তারুণ্যের অভ্যুদয় ! এই অভ্যুদয়ের বিপরীতে বিএনপি দাঁড়িয়ে নিজের শিরদাঁড়া সোজা করতে পারবে না বলেই মনে হয়। দলমত নির্বিশেষে এ দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত তরুণদের সাথেই আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.