আমাদের কথা খুঁজে নিন

   

খালেদা জিয়া এবং তার গংকে কিছু কথাঃ-

আমি তাই বলি যা আমি বিশ্বাস করি আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম? কারন আমরা কাদের মোল্লার রায় শুনে অপমানিত বোধ করেছিলাম। আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম? কারন আমরা আর কলঙ্ক নিয়ে বসবাস করতে চাই না তাই এসেছিলাম। আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম? কারন আমরা চাই বাংলাদেশে কোন স্বাধীনতাবিরোধী যেন না থাকে। আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম? কারন আমরা স্বাধীনতার অমিমাংসিত অধ্যায়ের মিমাংসা চাই। আপনি কি জানেন আমরা কেন প্রজন্ম চত্বরে এসেছিলাম? কারন আমরা চাই দেশের প্রতিটা মানুষ যেন স্বাধীনতার চেতনা ফিরে পায়।

আপনি কি বলতে পারবেন আমাদের এই চাওয়াগুলো অমুলক? আপনি কি বলতে পারবেন স্বাধীন দেশের প্রতিটা মানুষের এই চাওয়াতে একমত হওয়া উচিৎ কিনা? আপনি কি বলতে পারবেন আমাদের এই চেতনা পুনুরুদ্ধারের জন্য আমরা কখনো সহিংস হয়েছি কিনা? আমি জানি একজন প্রেসিডেন্ট এবং সেক্টর অধিনায়কের স্ত্রী হিসেবে আপনি আমাদের চাওয়ার বাহিরে যেতে পারবেন না। কিন্তু আপনি তো একটি দলের চেয়ারপার্সন সেই দল কেন আমাদের চাওয়ার সাথে একমত হতে পারে না। যেই দল একজন বীর মুক্তিযোদ্ধা দ্বারা গঠিত সেই দল আজ কেন স্বাধীনতার চেতনার থেকে এত দূরে? কেন এই রাজনীতি আর ভোটের স্বার্থে একটা স্বাধীনতাবিরোধী, ধর্মব্যাসায়ি এবং জঙ্গি দলের পিছু ছাড়তে পারছে না? আমার মত সাধারন মানুষরা কষ্টে আছে এই নির্বাচনের আগে। একদিকে আপনারা স্বাধীনতাবিরোধীদের সঙ্গে অপর দিকে নানা কারনে বিতর্কিত আরেকদল। আমরা কোনদিকে যাব বলতে পারবেন? আপনি কি দেখতেসেন না প্রতিদিন জামায়াত শিবিরের তাণ্ডব? কিভাবে চোখ বুজে থাকেন আপনি? মানুষের ভোগান্তি কি আপনাকে একটুও নাড়া দেয় না? ৭১ এর মুক্তিযুদ্ধে ওরা মুক্তিকামী মানুষকে হত্যা করেছে আর ২০১৩ তে ওরা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী জনগনের মুখোমুখি অবস্থান নিয়েছে।

পরিশেষে বলতে চাই জামায়াত শিবিরকে যদি আপনারা পরিত্যাগ না করেন তবে হয়তো মানুষের সালাম পাবেন কিন্তু মানুষের ভোট পাবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.