আজ ধানমন্ডি হতে ৩৬ নম্বর বাসে উঠে মীরপুর আসছিলাম। সিটিং সার্ভিস হওয়াতে কোন যাত্রী দাঁড়ায়ে যায় না। কিন্তু আজ তার ব্যতিক্রম লক্ষ্য করলাম। সব সিটগুলো যাত্রীদের দখলে। কিছুদূর যেতেই জ্যাম পড়ল।
আর এই সুবাদে একজন আপু বাসে উঠল। কিন্তু একটি সিটও বসার জন্য নেই, তাই তিনি দাঁড়ায়ে রইলেন। একজন ২০-২২ বছরের যুবক তার নিজের সিট হতে উঠে দাঁড়ালেন এবং বললেন আপু আপনি এখানে বসেন। আপুটি বসলেন যেন উক্ত সিটটি খালিই ছিল,,,,ভাবটি এমন। তিনি উক্ত ভাইটিকে একটি ধন্যবাদ পর্যন্ত দিলেন না।
ভাইটি দাঁড়ায়ে রইলেন।
এমন ঘটনা আমি প্রায়ই প্রত্যক্ষ করি,,,,,,,,ধন্যবাদ দিতে কি টাকা লাগে???????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।