আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার রাজীব হত্যা; নাস্তিকতা নিয়ে দ্বন্দ্ব এবং ন্যায়বিচার প্রসঙ্গ

রাজীব এর নৃসংশ হত্যায় আমি শোকাহত হতে চাই না। শোকের বদলে প্রতিশোধ চাই। অবিলম্বে বিচার কাজ শেষ করার সাথে সরকার কে শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়ে তাদের একে একে নিশ্চিন্হ করে দিতে হবে যাতে আমাদের আবার ২৫ সে মার্চ বা ১৪ই ডিসেম্বর দেখতে না হয়। আর যদি এমন কিছু ঘটে তাহলে কসম আল্লাহর , দেশে দ্বিতীয় ৭১ নিয়ে আসব আমরা। আমি জানি না ঠিক তবে অনেককেই বলতে শুনছি ব্লগার রাজীব এর ধর্মীয় অবস্থান নিয়ে আলোচনা করতে।

কেউ বলছেন তিনি নাস্তিক ছিলেন আর এটা নিয়ে নাকি ধর্মপ্রাণ মুসলমান ( আসলে সব ধর্মান্ধ) এবং শাহবাগ আন্দোলনকারীর বা তরুনদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। একটিবার ভাবুন। এই মানুষটি আপনার পাশে দাড়িয়ে স্লোগান দিয়েছে। জয় বাংলা বলে আকাশ বাতাস কাপিয়েছে। ন্যায়বিচার এর জন্য রাস্তায় নেমেছে।

আর আপনি আজকে তাকে তার ধর্মীয় চিন্তা দিয়ে বিচার করে তার মৃত্যু কে হালকা করে দেখছেন ? তাহলে আপনার আর শিবির এর মধ্যে পার্থক্য কোথায় ? একজন মানুষ নাস্তিক হলেও ন্যায়বিচার এর পক্ষে সবসময় কথা বলতে এবং তাকে সমর্থন করতে ইসলাম ও বলেছে। ইসলাম যা বলেঃ “কুরআনে বলা হয়েছে : কোন সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদের কখনো প্ররোচিত না করে ন্যায়বিচার বর্জন করতে । ন্যায়বিচার করবে । ন্যায়বিচার করাই তাকওয়ার নিকটতম ( সুরা মায়িদা ; আয়াত ৮ ) ” “‘তারা আল্লাহ তায়ালার বদলে যাদের ডাকে, তাদের তোমরা কখনো গালি দিয়ো না, নইলে তারাও শত্র“তার কারণে না জেনে আল্লাহ তায়ালাকেও গালি দেবে, আমি প্রত্যেক জাতির কাছেই তাদের কার্যকলাপ সুশোভনীয় করে রেখেছি, অতঃপর সবাইকে একদিন তার মালিকের কাছে ফিরে যেতে হবে, তারপর তিনি তাদের বলে দেবেন, তারা দুনিয়ার জীবনে কে কী কাজ করে এসেছে’ (সূরা আল আনআম-১০৮)। ” “‘যারা দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং কখনো তোমাদেরকে তোমাদের ঘরবাড়ি থেকে বিতারিত করেনি তাদের প্রতি দয়া দেখাতে ও ন্যায় আচরণ করতে আল্লাহ তায়ালা কখনো নিষেধ করেনি, অবশ্যই আল্লাহ তায়ালা ন্যায়পরায়ণদের ভালোবাসেন’ (সূরা আল মোমতাহেনা-৮)।

দেশপ্রেম ঈমানের অঙ্গ। ছোটবেলায় ৯ম শ্রেণীতে ইসলাম শিক্ষায় পড়েছিলাম এই হাদিসটি। রাসুল (স যখন মক্কা কে মদিনার হামলাকারীদের থেকে রক্ষা করতে চেয়েছিলেন তখন শুধু মুসলমানরাই ছিল না ; বরং ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষরা মুসলমানদের সাথে একসাথে মক্কার হয়ে মদিনার বিপক্ষে যুদ্ধ করে। সেই যুদ্ধে মুসলমান ছাড়া যারা নিহিত হয়েছিলেন তাদেরকেও শহীদের মর্যাদা দেয়া হয়। এই তরুণ প্রজন্মের উচিত নিজের বিবেক কাজে লাগান।

একটিবার ভাবুন। রাজীব ভাই এর মত আপনার অবস্থা হতে পারে। আপনি ধর্মের দোহাই দিয়ে চুপ করে বসে থাকবেন ? নাকি বিচার চাইবেন ; প্রতিশোধ নিবেন ? সিদ্ধান্ত আপনার। আমি জানি না রাজীব ভাই আস্তিক না নাস্তিক। সেটা আমার জানার ও প্রয়োজন নেই।

সেই বিচার আল্লাহ করবেন। সবকিছুর সময় আল্লাহ নির্ধারণ করেন এবং হিদায়াত ছাড়া কিছু হয় না। আমি এই লিখাটা লেখলাম কারণ ফেইসবুক এ নিয়ে সবাই দেখি আলোচনা করছে। । দয়া করে কাউকে কখনো তার ব্যক্তিগত জীবন দিয়ে বিচার করবেন না।

বিচার করুন সে আপনার জন্য কি করছে, মানুষের জন্য কি করছে, দেশের জন্য কি করছে। জয় বাংলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.