একটা দেশ যখন অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে চলে, স্বভাবতই তার মুদ্রার দাম ডলারের বিপরীতে বাড়তে থাকে... কিন্তু যাতে বেশী না বাড়ে (বেশী বাড়লে আপনার রপ্তানি কমে যেতে থাকে), তখন কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনে থাকে (যদিও অনেকটা সিক্রেটলি কিনার কথা)...
দেশের মুদ্রার দাম যদি ডলারের বিপরীতে বাড়ে, সে দেশের লোকজনের তো গর্ব হওয়ার কথা ........ অবশ্য লোকজন যদি মনে করে বিদেশ থেকে টাকা পাঠালে কম টাকা পাওয়াতে ক্ষতি হচ্ছে...... কিন্তু ইনফ্লেশন যে চেক হচ্ছে সে কথা টা ও চিন্তা করা উচিত...
নাকি জিম্বাবুয়ের মত এক কাপ কফির দাম জুতার বাক্স ভর্তি টাকার সমান হওয়াকে উন্নতি বলে মানবেন (মুদ্রার দাম এত কমেছিল যে প্রায় ১ মিলিয়ন মুল্যমানের নোট ছাপাতে হয়েছিল জিম্বাবুয়েতে)
অেসন এর মত বলতে হয়
"টাকার অবমূল্যায়ন হলেও সরকারের দোষ, আবার মূল্য বৃদ্ধি পেলেও সরকারের দোষ! সুবিধা অসুবিধা সবক্ষেত্রেই আছে।
১৯৯৬-০১ পর্যন্ত আওয়ামী সরকারের ব্যর্থতা ছিল পর্যাপ্ত বৈদেশিক মূদ্রার
রিজার্ভ রাখতে না পারা। আর এইবার বৈদেশিক মূদ্রার রিজার্ভ রাখা।
এক্ষেত্রে মূল সমস্যা আপনাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি।
টাকার মূল্যমান বৃদ্ধি ও বৈদেশিক মূদ্রার রিজার্ভ বৃদ্ধি সার্বিক অর্থনীতির জন্য পজিটিভ।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।