আমাদের কথা খুঁজে নিন

   

সারাটি রাত্রি জেগে রবে তুমি একা



চলে যেতে হয় সময়ের দাবি মেনে,তবে আসি ফিরবো কিনা জানি না,তবু বলে যাই কোনো কোনোদিন নদীর স্বরের সাথে পাহাড়ের গায়ে বাতাসের অনুস্বর শুনতে পেলে চোখ মেলে দেখো তুমি দিগন্ত ছোঁয়া মেঘেদের উল্লাস। ওরা তোমাকে পাখিদের ভাষা বোঝাবে হাতের উপর হাতের পরিভাষা শুকনো ফুলের গন্ধমাখা চিঠি পড়ে শোনাবে নীড়হারা কোনো ডাহুকী। বন্ধ ঘরের সকল দুয়ার খুলে, বসে থাকো যদি সন্ধ্যার উৎসমুখে শুনতে পাবে শিশিরের পদশব্দ সন্ধ্যা মেলাবে নীরব অভিমানে। অভিমানী চোখে দৃষ্টি মেলে দূর জলে ভিজে যাবে আবছায়া অশরীরী সারাটি রাত্রি জেগে রবে তুমি একা আর একজন শুধু উজ্জ্বল জোনাক পোকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।