আমাদের কথা খুঁজে নিন

   

আপনার দেওয়া টেলিফোন বিল সরকারী কোষাগারে জমা হয় কি? আমারটা হয় না...



মাসে মাসে টেলিফোন বিল ব্যাংকে গিয়ে লাইনে দাড়িয়ে বহু কষ্ট করে জমা দিয়ে নাগরিক দায়িত্ব পালন করে আরাম বোধ করি। কিন্তু ইন্টারনেটে বিল দেখতে গিয়ে যা দেখলাম তাতে তো মনে হচ্ছে বিটিসিএলের ভুতের আছর আছে। হঠাৎ হঠাৎ একদুইমাসের বিল ছাড়া বাকী মাসের বিলগুলো গায়েব হয়ে গেছে। তাজ্জব বনে যাই। যারা বিল দিয়ে ভাবছেন, দায়িত্ব শেষ তারা একটু খোজ নেন।

নতুবা কোন বিল হয়তো পুনরায় দিতে হতে পারে। আপনি বিল জমা দিচ্ছেন, ব্যাংক তা গ্রহন করছে, অথচ সরকারের ঘরে সে টাকা পৌছাচ্ছেনা। এর তো কোন ব্যাখ্যা হতে পারেনা। এ ব্যাপারে আমার পরিচিত একজন ইমেইলে অভিযোগ করায় এখন সে আর লগিন করতে পারছেনা, সম্ভবত পাসওয়ার্ড পরিবর্তন করা হয়ে থাকতে পারে। ইমেইলেও কোন উত্তর আসেনি।

ঠিকানা-- http://www.btcl..gov.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.