আমাদের কথা খুঁজে নিন

   

ভূমি, কৃষি, মৎস এবং প্রাণিসম্পদে তথ্য-প্রযুক্তির ব্যবহার নিয়ে সংলাপ

ডিজিটাল বাংলাদেশ (www.digitalbangladesh.gov.bd) ব্লগ এডিটর

পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশের কৌশলগত অগ্রাধিকার ২০১০ এর বিষয়ভিত্তিক সংলাপের প্রথম পর্যায়ের সংলাপ গত ২৫ শে আগস্ট থেকে শুরু হয়েছে। আজকে দুটি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে: (১) ভূমি (সকাল ১০ টা থেকে বেলা ১১:৩০ মি পর্যন্ত) এবং ২) কৃষি, মৎস এবং প্রাণিসম্পদ(১১:৪০ মি থেকে দুপুর ১:৩০ পর্যন্ত) ভূমি নিয়ে বিষয়ভিত্তিক সংলাপ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে কৃষি, মৎস এবং প্রাণিসম্পদ নিয়ে সংলাপ। ইতিমধ্যেই আপনাদেরকে এই সংলাপে অংশগ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবু যারা ব্যস্ততার কারণে অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারছেন না, তাদের জন্য ডিজিটাল বাংলাদেশ ব্লগ আজকের অনুষ্ঠানটি সরাসরি ওয়েবকাস্ট করছে। অনুষ্ঠানটি সরাসরি দেখুন এবং ডিজিটাল বাংলাদেশ ব্লগে (http://www.digitalbangladesh.gov.bd) মতামত দিয়ে আজকের অনুষ্ঠানে সরাসরি অংশ নিন। আপনার মতামত আমরা সরাসরি আলোচকদের কাছে পৌছে দেব। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।