আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা করবে না মালয়েশিয়া



অবৈধ শ্রমিকদের সাধারণ ক্ষমা করবে না মালয়েশিয়া নতুনদেশ ডটকম অবৈধভাবে মালয়েশিয়ায় দেখে যাওয়া বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিকদের সাধারণ ক্ষমা ঘোষণা করবে না মালয়েশিয়া সরকার। অবৈধভাবে আসা বিদেশি শ্রমিকদের প্রবাহ বন্ধ করতেই মালয়েশিয়া সরকার অদূর ভবিষ্যতে কোনো ধরনের সাধারন ক্ষমার ঘোষণা দেবেন না বলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসামউদ্দিন হোসেইন গত সোমবার এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে বলেছেন মালয়েশিয়া সরকার অবৈধ শ্রমিকদের আকৃষ্ট করতে চায় না। দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই আশংকা থেকেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে নির্দিষ্ট সময়সীমা বেধে দিয়ে শর্ত সাপেক্ষে মালয়েশিয়া সরকার অবৈধ শ্রমিকদের জন্যে সাধারন ক্ষমা ঘোষনা করেছিলো। নিজদেশে ফিরে যাবে এই শর্তেই সে সময় সাধারন ক্ষমা ঘোষনা করেছিলো। Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.