আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী অভিবাসী যুবক অভিনীত কোরিয়ান সিনেমা “বান্ধবী” উপভোগ করুন!!! সাথে ডাউনলোড লিঙ্ক…

যখন দেখি চাওয়া-পাওয়া শূন্যতে মিলায়... তখন আমি এই শহরে কষ্ট বেচে খাই :-(

“বান্ধবী” একটি কোরিয়ান ছবির বাংলা নাম৷ শুরুর এই অভিনবত্বেই চমকের শেষ নয়, বরং সেখানে চমকের শুরু৷ শিন ডং ই ছবিটি নির্মাণ করেছেন মূলত কোরিয়ার অভিবাসী শ্রমিকদের অনেক বলা-না-বলা কথা নিয়ে৷ মুভিটিতে অভিবাসী জীবনের ছোট-বড় অনেক সমস্যাই উঠে এসেছে এক জোড়া তরুণ-তরুণীর মধ্যে গড়ে ওঠা সম্পর্ককে ঘিরে৷ ছবির কেন্দ্রীয় চরিত্র দুটো৷ কিছুটা ক্ষ্যাপাটে ধরণের কোরিয়ান তরুণী মিন সিও৷ ১৭ বছরের এই তরুণীর চরিত্রে অভিনয় করেছেন নবাগতা বায় জিন হুই৷ কাহিনীর এক বাঁকে তার সঙ্গে পরিচয় এক অভিবাসী বাঙালি যুবক করিমের সাথে৷ ছবির খুব গুরুত্বপূর্ণ এই চরিত্র রূপায়ণ করেছেন অভিবাসী কর্মী হিসেবে বাংলাদেশ থেকে কোরিয়াতে এলেও পরবর্তীতে তথ্যচিত্র নির্মাণকে পেশা হিসেবে বেছে নেয়া মাহবুব আলম৷ বায় জিন হুই এমনিতে বেশ কাঠখোট্টা স্বভাবের, স্পষ্ট কথার মেয়ে৷ মেয়েটি মনেপ্রাণে চায় পরিবারের বোঝা হয়ে না থেকে নিজে কিছু করতে৷ সে ইচ্ছে পূরণের লক্ষ্যে ইংরেজী শিখতে শুরু করে এবং তার খরচ জোগাড় করতে ঢুকে পড়ে এক খন্ডকালীন চাকরিতে৷ তাতেও যে জীবন খুব ভালো চলছিল, তা নয়৷ একদিন হঠাৎ বাসে মিন সিও পেয়ে গেল একটা ম্যানিব্যাগ৷ টাকাটা খরচ করে ফেলার ইচ্ছে হলো৷ কিন্তু তা করার আগেই ধরা পড়ে গেল ম্যানিব্যাগের মালিক বাঙালি যুবকের হাতে৷ যুবকটি তক্ষুণি মেয়েটিকে পুলিশে ধরিয়ে দিতে চায়! ভয় পেয়ে যায় মেয়েটি৷একসময় দু’জন একটা সমঝোতায় আসে৷ পুলিশকে না জানানোর প্রতিদান চায় বাঙ্গালী যুবক৷ খুব বড় কোনো চাহিদা নেই তার৷ শুধু তার আগের কর্মক্ষেত্রে বকেয়া বেতন না দিয়ে সটকে পড়া মালিকটিকে খুঁজে বের করে দিতে হবে৷ অনিচ্ছাসত্বেও রাজি হয়ে যায় মেয়েটি৷ সেখানেই কাহিনীর জমাট বাঁধা শুরু৷ এক সঙ্গে চলতে চলতে দুজনের সম্পর্ক নতুন রূপ নেয়৷ একে অন্যকে জানতে শুরু করে৷ দুজন কিন্তু একেবারে দুই মেরুর মানুষ৷ মেয়েটির কাছে জীবন স্বপ্নময়, গোলাপের পাঁপড়ি বিছানো বিছানা৷ অন্যদিকে সামান্য টাকা-কড়ির জন্য দেশান্তরী হওয়া ছেলেটির কাছে জীবন মানে সংগ্রাম৷ বাস্তবতা আর দৃষ্টিভঙ্গীর এই তারতম্যের কারণে মেয়েটি প্রায়ই অবিবেচকের মতো আজব সব প্রশ্ন করে বসে ছেলেটিকে৷ মনের সমস্ত ক্ষোভ মেটাতে মাঝে মাঝে ছেলেটিও কোরিয়ান সমাজের নানা অসঙ্গতি নিয়ে জ্বালাময়ী বক্তৃতা দিতে শুরু করে৷ বাঙালি হলে কী হবে, মাহবুব আলম কিন্তু কোরীয় ভাষাতেও পটু৷ অভিনয়ে তা ফুটেছে বেশ ভাল করে। গত বছর জুনে মুক্তি পায় ‘বান্ধবী’ সিনেমা’টি দক্ষিন কোরিয়াতে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন শহরে প্রদর্শিত হয়। এর আগে ২০০৭ এ মালয়েশিয়ায়-অভিবাসী বাংলাদেশীকে নিয়ে তাইওয়ানের বিখ্যাত পরিচালক সাই মিং লিয়াং নির্মাণ করেছিলেন ‘আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ এলোন‘। এবার কোরিয়ান পরিচালক শিন দং ইল নির্মাণ করলেন ‘বান্ধবী’। এক নজরে : Movie: Bandhobi Director: Dong-il Shin Writer: Dong-il Shin, Chang-won Lee Producer: Il-kwon Kim Runtime: 107 min. Language: Korean Baek Jin-Hee – Min-seo Mahbub Alam – Karim ডাউনলোড : কোরিয়ান এই সিনেমাটি আপনি চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারেন। ডিভিডি রিপে মোট ৮টি পার্ট। আমার কাছে ভাল লেগেছে, আশা করি আপনাদেরও ভাল লাগবে… কোরিয়ান ভাষায় হলেও ইংরেজীতে সাবটাইটেল আছে আশা করি তেমন সমস্যা হবে না। হটফাইল লিঙ্ক : Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link রেপিডশেয়ার লিঙ্ক : Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link Click This Link মেগাআপলোড লিঙ্ক : http://www.megaupload.com/?d=2EN5LXDI http://www.megaupload.com/?d=BMRJ17FV http://www.megaupload.com/?d=DYGKYUYE http://www.megaupload.com/?d=UCTHO9RO http://www.megaupload.com/?d=7JY1PGPV http://www.megaupload.com/?d=8S5553S7 http://www.megaupload.com/?d=Z01O5BXM http://www.megaupload.com/?d=6XOVI3Z3 মিডিয়া ফায়ার লিঙ্ক : http://www.mediafire.com/file/zwemqotzink http://www.mediafire.com/file/zxzqq4yedjt http://www.mediafire.com/file/medzuk0nw2m http://www.mediafire.com/file/dgityegmmmq http://www.mediafire.com/file/mmty4b10rym http://www.mediafire.com/file/zzo05tk0zlm http://www.mediafire.com/file/tehtynmemgx http://www.mediafire.com/file/3nnbyik2m4n YouTube এ সম্পূর্ন মুভি “বান্ধবী” : female friend Bandhobi part1 female friend Bandhobi part2 female friend Bandhobi part3 female friend Bandhobi part4 female friend Bandhobi part5 female friend Bandhobi part6 female friend Bandhobi part7 female friend Bandhobi part8 female friend Bandhobi part9 female friend Bandhobi part10 female friend Bandhobi part11 সামুর সব পোস্ট আপডেট ফেসবুকে পেতে এই লিঙ্কে খোচা দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.