আমাদের কথা খুঁজে নিন

   

মোসাহেব- কাজী নজরুল ইসলাম



সাহেব কহেন, চমতকার, সে চমতকার। মোসাহেব কহেন, চমতকার সে হতেই হবে যে, হুজুরের মতে অমত কার? সাহেব কহেন, কি চমতকার, বলেতেই দাও, আহা হা মোসাহেব কহেন, হুজুরের কথা শুনেই বুঝেছি, বাহা হা বাহা হা বাহা হা! সাহেব কহেন, কথাটি কি জান, সেদিন... মোসাহেব কহেন, জানি না আবার, ঐযে, কি বলে যেদিন... সাহেব কহেন, সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প, মোসাহেব কহেন, আহা-হা, শুনেছ কিবা অপরুপ গল্প! সাহেব কহেন, আরে ম’লো, আগে বলতেই দাও গোড়া টা মোসাহেব কহেন, আহাহা গোড়াটা, হুজুরের গোড়া, এই চুপ চুপ ছোড়াটা। সাহেব বলেন, কি বলছিলাম, গোলমালে গেল গুলায়ে মোসাহেব কহেন, হুজুরের মাথা, গুলাতেই হবে, দিব হস্ত বুলায়ে? সাহেব কহেন, শোন না সেদিন সূর্য উঠেছে সকালে, মোসাহেব কহেন, সকালে সূর্য? আমরা কিন্তু দেখিনা কাদিলে কোঁকালে। সাহেব কহেন, ভাবিলাম যাই, আসি খানিক টা বেড়ায়ে মোসাহেব কহেন, অমন সকাল, যাবে কোথা বাবা, হুজুরের চোখ এড়ায়ে? সাহেব কহেন, হলোনা বেড়ানো, ঘরেই রহিনু বসিয়া মোসাহেব কহেন, আগেই বলেছি, হুজুর কি চাষা, বেড়াবেন হাল চষিয়া? সাহেব কহেন, বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়ে মোসাহেব কহেন, এই চুপ কর, হুজুর ঝিমায়, পাখা কর, ডাক নিমাই-য়ে। সাহেব কহেন, ঝিমাইনি, কই এইতো জেগেই রয়েছি মোসাহেব কহেন, হুজুর জেগেই রয়েছেন, তা আগেই সবারে কয়েছি। সাহেব কহেন, জাগিয়া দেখিনু জুটিয়াছে যত হনুমান আর অপদেব হুজুরের চোখ, যাবে কোথা বাবা, প্রণমিয়া কয় মোসাহেব (জাতীয় কবি থেকে ভুলভাল বানানে কপি করে দিলাম, কারো চোখে পড়লে মাইনাস দিয়েন না কইলাম।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।