আমাদের কথা খুঁজে নিন

   

আমরা সবাই (উ)বুন্টু চা খেলাম

ভাতের মজা কিছুতেই পাই না।

প্রায় বিশদিন আগে মিল্টন আমার পিসি থেকে উবুন্টুওয়ালাদের কাছে দুইটি উবুন্টুর সিডি চেয়ে আবেদন করেছিল। ও জানতই না যে কিভাবে রিকুয়েস্ট করে সিডি আনাতে হয়। আমি ওকে কিবোর্ড-মাউসে(হাতে-কলমে) শিখিয়ে দিলাম পুরো প্রসেসটা। আমার চোখের সামনেই ও দুই দুইটা সিডির আবেদন পাঠাল। ও গিয়ে আবার ওর পাড়াত ছোট বড় ভাইদেরকেও পুরোদস্তুর শিখিয়ে দিল!! ওদের পাড়ায় তখন উবুন্টু সিডি আনার হিড়িক পড়ে গেল! আজকে সন্ধ্যায় ক্লাস চলাকালীন সময়ে সুন্দর একটা হাসি দিয়ে মিল্টন জানাল গতকালকে ওর কাছে উবুন্টুর একটি সিডি এসে পৌছেছে। ও খুব খুশি। তাই ক্লাস শেষ হলে ও আমাদের চার পাঁচ জনকে চা খাওয়াবেআমি জিজ্ঞেস করলাম এটা কি তাহলে বুন্টুচা? হাহাহাহা... ও বলল, হ্যাঁ! এটাকে বুন্টুচা ই মনে করো! ভাবলাম, ভালই হয় তাহলে। বন্টু-মিন্টু মিয়ার বৈঠক বসার আগেই আমাদের উবুন্টু চা পর্বটা হয়ে যাক!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.