আমাদের কথা খুঁজে নিন

   

শেরপুরে বিদ্যুৎপৃস্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

রোববার দুপুরে উপজেলার ভাতশালা ইউনিয়নের মধ্য বয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাজি খবির উদ্দিন (৭০) ওই গ্রামের বাসিন্দা। এ সময়  তার স্ত্রী মোমেনা বেগমও  (৪৮) আহত হন।
ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, বাড়ির বৈদ্যুতিক তার কেটে গিয়ে টিনের ঘর এবং বাইরের কাপড় নেড়ে দেয়ার তার বিদ্যুতায়িত হয়ে যায়।
খবির উদ্দিন দুপুরে গোসল শেষে ভেজা লুঙ্গি তারে শুকাতে দিতে গেলে তিনি বিদ্যুৎপৃস্ট হন। এ সময় স্ত্রী মোমেনা তাকে বাঁচাতে এসে বিদ্যুৎপৃষ্ট হন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস আহমেদ জানান, হাসাপাতালে আসার আগেই খবির উদ্দিন মারা যান।
মোমেনাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান চিকিৎসক। 

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.