আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ জননী জাহানার ইমামের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ।।

অন্ধ নই....

বাংলার সাহসী নেত্রী,,শহীদ জননী জাহানারা ইমামের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ। । যুদ্ধাপরাধীদের মুখোশ খুলে দিতে তার অবদান বাংলার প্রতিটি মানুষ শ্রদ্ধাভরে স্মরন করবে। । কিন্তু আমরা কি তার আত্মার শান্তি দিতে পেরেছি?? যুদ্ধাপরাধীরা বাংলার পতাকা গাড়িতে লাগিয়ে ঘুরেছে এই বাংলার রাস্তায়।

। বর্তমান সরকারও যুদ্ধাপরাধীদের বিচার করার শর্ত নিয়ে ক্ষমতায় এসেছে,, কিন্তু তাদের কর্মকান্ড কি আমাদের সন্তুষ্ট করতে পারছে। । বিচার প্রক্রিয়ার ধীরগতি আমাদের মনে সন্দেহের উদ্রেক জাগাচ্ছে। ।

মন্ত্রীসভার বৈঠকে যখন আওয়ামীলীগের অনেক নেতার বিরুদ্ধে জামায়াতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যর সম্পর্কের অভিযোগ উঠে,, আওয়ামী সাংসদের বিরুদ্ধে যখন যুদ্ধাপরাধের মামলা হয়...তখন কি আমরা পারবো জাহানারা ইমামের আত্মার শান্তি দিতে?? সব রাজাকার-যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানাচ্ছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.