একজন স্কুলমাস্টার। তাঁর পাঁচ মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিতে পারছেন না। কারণ মেয়েটি কালো। এ নিয়ে বাবা-মেয়ে দুজনই মানসিকভাবে সমস্যায় পড়ে যান।
মেয়েটি ঢাকায় আসে, শুরু হয় নতুন এক গল্প। এ রকম একটি কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার। ইমদাদুল হক মিলনের রচনা ও পারভেজ আমিনের পরিচালনায় 'বকুল ফুল ফুটবে' নামের একটি ধারাবাহিক নাটকে সম্পূর্ণ কালো মেয়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাসুদ আলী খান, হিমু, মৌ, লিটু আনাম, আহমেদ রুবেল প্রমুখ। পুবাইল এবং ঢাকার বিভিন্ন জায়গায় সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে।
পরিচালক জানান, শিগগিরই নাটকটি বিটিভিতে প্রচার করা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।