ক্যানসারে আক্রান্ত হয়েছেন ২০০৯ সালের রিয়েলিটি শো ‘ব্ল্যাকহর্স আরটিভি গোল্ডেন কি’ প্রতিযোগিতার সেরা দশের প্রতিযোগী খেয়া। মাস দুয়েক আগে চিকিত্সকের মাধ্যমে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন তিনি। তবে এত দিন বিষয়টি কাউকে জানাতে চাননি খেয়া।
জানা গেছে, গত দুই মাস দেশে চিকিত্সা করানোর পরও খুব ভালো একটা ফল পাননি খেয়া। তাই বাধ্য হয়ে উন্নত চিকিত্সার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগামীকাল বুধবার ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিত্সার উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তাঁর।
খেয়া বলেন, ‘কয়েক মাস ধরে আমি অসুস্থতায় ভুগছি। তবে ক্যানসারে আক্রান্ত হওয়ার ব্যাপারটি জানতে পারি মাস দুয়েক আগে। চিকিত্সকের পরামর্শেই ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ হয়ে আবার গানে নিয়মিত হতে পারি।
’
খেয়ার এই চিকিত্সা ব্যয় মেটানোর জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যে কেউ চাইলে খেয়ার অ্যাকাউন্টে (মালিহা তাবাসসুম খেয়া, হিসাব নং-১৭১১০১০৩২৪১৭৫, ডাচ বাংলা ব্যাংক লিঃ, ধানমন্ডি সাত মসজিদ রোড শাখা) অর্থ প্রদান করতে পারেন।
উল্লেখ্য, সংগীতশিল্পী হিসেবে গত দুই বছরে শ্রোতাদের মনে ভালোভাবেই জায়গা করে নেন খেয়া। আরফিন রুমির সঙ্গে তাঁর গাওয়া ‘বলো না কোথায় তুমি’ ও ‘মায়াবী এই নিশিতে’, শহীদের সঙ্গে গাওয়া ‘তুমি আমার ভাবনা নদী’ ও ‘দুঃখ বিলাসী’ গানগুলো বেশ প্রশংসিত হয়েছে। কিছুদিন আগে প্রকাশ পায় আরফিন রুমি ফিচারিং খেয়ার প্রথম একক অ্যালবাম ‘মন মানে না’।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।