(প্রিয় টেক) পিএমআই হলো প্রকল্প ব্যবস্থাপনার (প্রজেক্ট ম্যানেজমেন্ট) উপর সমৃদ্ধ জ্ঞানে পৃথিবীর সর্বোচ্চ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনা চর্চার মানদন্ডের প্রাথমিক পদক্ষেপও। পৃথিবীর ১৫০টিরও বেশী দেশে এর শাখা রয়েছে। সম্প্রতি পিএমআই বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের পূর্ণ অধ্যায়ের মর্যাদা পেয়েছে যার নেতৃত্বে রয়েছেন দৃক আইসিটি লি. এর ব্যবস্থাপনা পরিচালক এস এম আলতাফ হোসেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।