আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্ব সিরিজের কবিতা

পাখি এক্সপ্রেস

ঘাস পর্ব এক অদ্ভুত বিকেলে দৃষ্টিবোঝাই নতুন পাখির দল অনর্গল মিথ্যে বলে অতিক্রম করে গেলো অগোছালো বালিকার তিন দিনের স্বপ্ন অন্যান্য স্বপ্নান্ধ নতুন ঘাসের শরীর, আনন্দ আছে বা নেই নতুন পাখির নতুন ঠোঁটে নতুন স্বপ্নের বীজ, ঘাসের সংসার বালিকা কবিতা লিখতো, দিন রাত এবং ঘাসের কলহ লিখতো বিকেল পর্ব গোল্ডলীপ খেতে শেখা বালকের আংগুল হাতের তালু আর পায়ের পাতায় ঢাল ধরে নেমে যাওয়া মাটি ধানের কাছে এ গ্রামের নতুন বৌয়ের নালিশ আছে বৌয়ের ঘরে অভিমান আছে, আশ্চর্য এক নদ নদের এক পাশে কাশ অন্য পাশে বিকেল এই সিরিজের অন্য কবিতাগুলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।