আমাদের কথা খুঁজে নিন

   

আড়মোড়া ভাঙ্গা বিষয়ক আজাইড়্যা ছবি পোষ্ট

ঘাস ফড়িং এর স্বপ্নমালা

কত্ত দিন যাবৎ ব্লগে কিছু লিখছি না ... ভাবতেই অবাক লাগছে। অথচ এমন সময়ও পার করেছি যখন অফিসের মেইল বক্স খোলার আগে সামু ব্লগে ঢুকে বসে থাকতাম। সেই ব্লগাসক্ত আমার একি হাল!!! .... কয়েকদিন যাবৎ আবার ব্লগের টান বোধ করছি... আশা রাখি আবার ফর্মে ব্যাক করব। কিছু লিখব সেই স্থিরতা এখন নেই। চরম একটা অস্থির সময় পার করছি।

আমার ফড়িং' এর কাছে ফিরছি প্রায় ৩ মাস বাদে। সামনের ২ রা মে ফিরব নিজ ভূমে... নিজের ঘরে...আহা। তীব্র যানজট, মাঝে মাঝে কারেন্ট আসা আরো কতশত ঝুট ঝামেলার শহর আমার ঢাকা... তবুও কেন তিলোত্তমা মনে হচ্ছে আজকে জানি না। যায় হোক রক্তে ঘরে ফেরার একটা আনন্দবোধ করছি ... সেই আনন্দে কিছু ছবি শেয়ার করলাম ... আজকাল এতেই মেতে আছি আমি বিদায় ছবিটা শ্যুট করার পর ব্যাপারটা খেয়াল করেছিলাম আমি। সবার মধ্যে কেমন জানি ফিরে যাবার তাগাদা।

সাগরের বুকে ফিরে যাচ্ছে সূয্যি মামা.. একদল লোক সমুদ্র দর্শন শেষে ফিরে আসছে... দূরের নৌকাটাও আমার ফ্রেম থেকে বিদায় নেবার প্রস্তুতি নিচ্ছে। আর সেই দিন আমিও এই শ্যুটের পর সমুদ্র গুড বাই বলেছিলাম ... সুতরাং ছবির নাম বিদায় ... বিষন্নতা আকাশটার দিকে দেখুন তাহলেই বুঝবেন কেন এর নাম বিষন্নতা... ঠিক সুমনের সেই গানটার মত "একলা হতে চাইছে আকাশ মেঘ গুলোকে সরিয়ে দিয়ে..." আলোর তরী হো চি মিন শহরের অনেক মন ভাল করা জায়গার মধ্যে এটা অন্যতম। প্রাকৃতিক এয়ার কুলার আপনার মনটাকে এমন শীতল করে দিবে তা বলার অপেক্ষা রাখে না। সময় পেলেই ওখানে যাওয়া হয়। সেরকমই একদিন আমার ফ্রেমে বন্দি হল একটি ভাসমান রেস্টুরেন্ট।

নাম দিয়েছি আলোর তরী... ভিয়েতনামিজ নামটা বললাম না বুঝতে কষ্ট হবে খোলা বাতায়ন একঘেঁয়েমী কাটাতে মাঝে মধ্যে বাইক নিয়ে বের হয়ে পড়তাম নতুন কোন জায়গার সন্ধানে... তেমনি একদিনে গিয়ে উপস্থিত হলাম বিন কুই নামের এক জায়গায়... যেখানে সবাই যায় বিয়ের ছবি তুলতে। আর আমি ভ্যান্ডা গলায় আমার নাইকন ঝুলিয়ে ঘুরে ঘুরে ছবি তুললাম আর আফসোস করলাম আর দু'টি বছর আগে আসলে এখানে আমিও অর্ধাঙ্গিনীকে নিয়ে ছবি তুলতে পারতাম.... আহা রে । এ ফটুকটা আমাগো রাজনীতিবিদদের উৎসর্গ করলাম। বিজ্ঞাপনী পুতুল নাচ ঝকমকে বিজ্ঞাপনে চোখ মোর ধাঁ ধাঁ করে... দেখেছি তোমাই ব্যস্ত ফুটপাথ দিয়ে হাঁটতে হাঁটতে হটাৎ চোখ পড়েছিল ওর দিকে... কেন জানি মনে হল অনেক দিনের চেনা... কি অদ্ভুত অনুভূতি.. অনেক প্যাচাল হল.... এবার পোষ্টের ইতি টানছি। উফ অনেক দিন পর হাবি জাবি হলেও কিছু লিখলাম .... আহা কি আনন্দ


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।