/
নক্ষত্রেরা ঘুমিয়ে গেছে, শব্দেরা চুপ, আমার পান্ডুলিপি
আড়মোড়া ভাঙে জীবনের ক্ষুধায়, কথা কয় তোমার আমার
দরিয়ার সাদা স্রোত নোনাজলে মিশে মোহনায় বুদবুদ ভাঙে
রোদ্রের রঙ লেগে সব রঙ জাগে, হাতে জল মাখি।
ফিকে হওয়া সোনা রোদ গলে ঝরে সাদা চরে
সবুজ ঘাসেরা সাঁতরায় ডাকে ওই স্রোতে মিশবার
করতলে হাত জমা পড়ে, গভীরতর নাব্যতার
খোঁজ পায় ডুবুরী মুক্তোর সাদা চোখে।
জনতার ঢল পিছে ফেলে সবুজের মাঠ সার সার
খন্দের মাঝে দু' শালিকের খুনসুটি হলুদ ঠোঁটে
সিঁথি কাঁটা গেয়ো পথে কোন পথিকের আহবান
মন ঝাপটায় আসব কি ফিরে তোমাকে লয়ে আবার।
এই রং সোনা রোদ রূপরসগন্ধের নিখুত বিচালী
কুর্ণিশ করে, দু' হাত মিলেমিশে থাকে আপনা
স্রোত ধোয় কায়া মৃত্যুর মত স্রোত পড়ে দু'পাড়ে আছাড়ি
ফেলে আসি ঢেউ, মুঠো ভরা জলে কারো চোখ খুঁজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।