আমাদের কথা খুঁজে নিন

   

আড়মোড়া ভাঙ্গ শাহবাগ...

ঠিক এই মুহূর্তে ঠাণ্ডা লাগছে না শীত লাগছে -এটা বুঝছি না । তবে এটুকু বুঝছি - শাহবাগের এই জাগরণ ক্রমেই এক ঘেয়েমি হয়ে উঠছে । আমি আগে কখনও সভা, মিছিল, মিটিং কিংবা ক্ষুদ্র কোনও আন্দোলন করিনি । কিন্তু অবশ্যই সৌভাগ্যবান শাহবাগের জাগরণের শুরু থেকে খুব কাছে থেকে দেখেছি । আমার ধারণাই ছিল না এমন অহিংস প্রতিবাদ করা যায় ।

এমন শৃঙ্খলভাবে ন্যায্যতা আদায়ের দাবী জানানো যায় । এমন স্লোগান, গান কবিতা আর রম্য-কৌশলে আগ্রাসী হওয়া যায় । সত্যিই, শুধু স্বচ্ছ, সুন্দর আর সুশৃঙ্খল নয় - মহতীও বটে । জানমালের কোন ক্ষতি তো নয়ই বরং জনদুর্ভোগ যা হচ্ছে তাও যৎসামান্য । স্যালুট ঐসব তরুণদের যারা এর প্রানশক্তি আর সঞ্জীবনী শক্তি যুগিয়ে যাচ্ছেন ।

এতদসত্ত্বেও এখন বলব জল কিন্তু ঢের গড়িয়েছে । এতোমধ্যেই একাধিক প্রাণ । প্রতিদিনের ঐ একই দৃশ্য !! গতানুগতিক গানগুলো চলছে, সমানে চলছে 'তুই রাজাকার' আর 'জয় বাংলা' । দল বেঁধে এসে চলছে সংহতি প্রকাশ । প্রতিদিনই নতুন নতুন কর্মসূচী আসছে ।

পালনও হচ্ছে স্বতঃস্ফূর্ততায় । কিন্তু এই কি চূড়ান্ত সমাধান ?? কর্মসূচীর বিভিন্নতা আসছে না । মনে রাখবেন - শক্তের ভক্ত, নরমের যম । ইতিহাসে এমন কোন উল্লেখযোগ্য সংগ্রাম আমার জানা নেই যা এমনি করে শুরু হলেও শেষ সূর্যোদয় দেখতে আক্রমণাত্মক হয়ে উঠতে হয়নি । এতদিনেই হয়তো সমীচীন ছিল আরও খানিকটা আগ্রাসী হওয়া ।

'রাজাকার/জামাত-শিবিরের আস্তানা, জ্বালিয়ে দাও - পুড়িয়ে দাও', 'একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর', 'জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো'...প্রভৃতি স্লোগানের মানে কী ?? এগুলো কি ছেলে ভোলানো বোল ?? বাচ্চারা কোন আবদার করলে তা পূরণে আমরা ছলায় কলা মেশায় এই তার বয়স্ক ভার্শন ?? আমার লোমে শুধু টের পাই 'জ্বালোরে জ্বালো' বাক্যের উত্তপ্ত রক্তিম জবাব আসে 'আগুন জ্বালো' । সেখানে অনেক বিজ্ঞ নেতৃস্থানীয় সংগ্রামী আছেন যারা বিষয়গুলো আমার চেয়ে শত গুণে ভালো বোঝেন । দৃষ্টিপাতের আহ্বান । যৌবন যেভাবে জেগেছে - তাকে চিরন্তন জেনে হাত গুঁটিয়ে বসে রইবেন না । প্রতিনিয়ত অনেক সমর্থক বিরোধীদের অপপ্রচারে বিপথগামী হয়ে উঠছে ।

বেঁচে থাকো শাহবাগ, জেগে থাকো চিরন্তনে, অগ্রসর হও মুক্তিতে, অস্তিত্বের দাবী আদায়ে... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।