আমাদের কথা খুঁজে নিন

   

কুঁড়িয়ে পাওয়া চিঠি (০৭)



আজ খুব ফাকা ফাকা লাগছে। কেন লাগছে? মনে হয় তার সঙ্গে সমস্ত দেনা পাওনা মান অভিমান আজ থেকে শেষ হয়ে গেল। লিখতে লিখতে এভাবে এতোটা লিখে ফেলবো বুঝে উঠতে পারিনি। ব্যাপারটা আসলে হঠাৎ নয়, দীর্ঘদিনের পূঞ্জিভুত ক্ষোভ আমার মগজে লুকায়িত ছিল। সময় বা অবসর পাওয়ার সাথে সাথে তা বেরিয়ে পড়লো, যদিও প্রকাশভঙ্গি খুব উচ্ছৃঙ্খল হয়ে গেছে তবুও আমার করার কিছু ছিলনা।

সে এ চিঠি পড়ে কি করবে আমি জানি না। তবে সত্যিই যদি ভালো হতে চায় তাহলে সে আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে, এবং আমি বলবো সেটাই তার করা উচিত। আমি তাকে ভালবাসি, সে এই ভালবাসাটাকে আমার দুর্বলতা মনে করেছে এটাই হচ্ছে তার বড় সমস্যা। সে বুঝতে পারেনা একজন বিপ্লবী বিপ্লবের প্রয়োজনে কতটা স্বার্থহীন হতে পারে। আমি তাকে বুঝাতে চাই।

যদিও সে এই ব্যাপারটা বুঝবে তা নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।