আমাদের কথা খুঁজে নিন

   

কুঁড়িয়ে পাওয়া ডায়েরি (০৪)



চিত্রা, তুমি কি ভাবছো জানিনা। তবে নাটক করার জন্য আজ তোমাকে ফোন করিনি। বলতে পার ভেতর থেকে এক প্রকার দ্বায়বোধের তাড়নাই আমাকে আজ তোমার কাছে ফোন করিয়েছে। আমি এর উৎস জানিনা। উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ জীবনে কাওকে কষ্ট দিয়েছি কিনা মনে করতে পারিনা।

তোমাকে না জেনে “ও”ভাবে মন্তব্য করা শুধু ভুলই হয়নি, অন্যায়ও হয়েছে। সেদিন তো ঘটনার আকর্ষিকতায় এতটাই বিহব্বল ছিলাম যে তোমাকে কিছু বলবো তাও হয়ে উঠেনি। ওদিনের পর থেকে আমার ভেতর বাহির এক নতুন সত্ত্বার উপস্থিতি আমাকে অহর্নিশি জ্বালিয়ে মারছে। তোমাকে সেই জ্বালাতনের অংশীদার হতে বলছি না। আমি সত্যিই বলছি তোমাকে ওভাবে কখনো ভাবিনি।

ওরকম তো আর দশজন বলে। আমি কেন বললাম...!? তারপরে অনেক রাত ভেবেছি উত্তর পাইনি। আমার কি যেন একটা খোয়া গেছে আমি উদ্ধারের চেষ্টাও করিনা। জানিনা তুমি আমাকে সর্বান্তকরণে ক্ষমা করেছো কিনা...!!! যদি না করো তাহলে আর মিনতি করবো না। থাকিনা একজনের কাছে অপছন্দের মানুষ হয়ে।

সেই অপছন্দের মানুষটা তার ভুল শোধরাতে যাবেনা। তুমি তোমার মতো করে শাস্তি দাও যা ইচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।